Showing posts with label Latest News. Show all posts
Showing posts with label Latest News. Show all posts

এলপিজি ট্যাংকার উৎপাদনে ১৬ কোম্পানির কনসোর্টিয়াম

এলপিজি ট্যাংকার উৎপাদনে ১৬ কোম্পানির কনসোর্টিয়াম
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার ও ট্যাংকার উৎপাদনে নতুন বিনিয়োগ আসছে। বিভিন্ন খাতের ১৬টি কোম্পানি মিলে এ জন্য ‘স্টার কনসোর্টিয়াম লিমিডেট’ নামের একটি কনসোর্টিয়াম বা জোট গঠন করেছে।

প্রাথমিকভাবে ১ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ৯৪ কোটি টাকা বিনিয়োগ করে সিলিন্ডার ও ট্যাংকার উৎপাদনের কারখানা করবে এই জোট। তারা এলপিজি সিলিন্ডার ও ট্যাংকার নির্মাণে সহায়তা নেওয়ার জন্য ইরানের সারভিগ্যাস কোম্পানির সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল সোমবার এ সমঝোতা চুক্তি সই হয়। সমঝোতা স্মারকে স্টার কনসোর্টিয়ামের পক্ষে এর চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী ও সারভিগ্যাসের পক্ষে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার রাবী স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান এবং এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বক্তব্য দেন।
আবদুল মাতলুব আহমাদ বলেন, ভবিষ্যতে দেশে ৬০টি কোম্পানি এলপি গ্যাস সরবরাহ করবে। জোটটি সরবরাহ করবে সিলিন্ডার ও ট্যাংকার। এক বছরের মধ্যে সিলিন্ডার বাজারে আসবে বলে জানান মাতলুব আহমাদ।
কনসোর্টিয়ামের সদস্যরা হলো—পেডরোলো এন কে হোল্ডিংস, ক্রাউন গ্রুপ অ্যান্ড জিপিএইচ ইস্পাত, ইউনিক-বোরাক গ্রুপ, নিটল-নিলয় গ্রুপ, ক্রাউন স্টিল, ইন্টিগ্রেটেড ল্যান্ড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ক্যাথারিস ডেভেলপমেন্ট, ইনসেপ্টা ফার্মা, মহসিন টি হোল্ডিংস, উইলশেয়ার, ইলেকট্রো মার্ট, রেস ম্যানেজমেন্ট, সাদ মূসা গ্রুপ, দাতো এবিডি নূর হোল্ডিংস এসডিএন বিএইচডি ও জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।
সারভিগ্যাস ইরানের বুটান গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। তারা গ্যাস, সিলিন্ডার, পরিবহন ও মজুতের ট্যাংকার তৈরি করে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘ইরানের সঙ্গে এটিই সবচেয়ে বড় যৌথ উদ্যোগ। আমরা চাই, এর মাধ্যমে গভীর বাণিজ্য সম্পর্কের শুরু হোক।’
তৌফিক-ই-ইলাহী বলেন, এলপিজি উৎপাদনে উৎসাহ দেওয়া হচ্ছে। আগামী বছরের শেষে পাইপলাইনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ শুরু হবে।
বাংলাদেশের তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে ইরান বড় উৎস হতে পারে উল্লেখ করেন রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি।

৫০০ কোটি ডলারে বিক্রি হলো ইয়াহু!

যুক্তরাষ্ট্রের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু বিক্রি হয়ে গেছে। ৫০০ কোটি ডলারে ইয়াহুকে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রেরই টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ভ্যারাইজন কমিউনিকেশনস।
ইয়াহুকে কেনার বিষয়টি নিশ্চিত করে ভ্যারাইজনের প্রধান নির্বাহী লাওয়েল ম্যাকঅ্যাডাম বলেন, মুঠোফোনভিত্তিক বৈশ্বিক গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করার লক্ষ্য থেকেই ইয়াহুকে কেনা হয়েছে।
অনলাইনে ইয়াহু ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ১ কোটিরও বেশি। গত বছর ভ্যারাইজনের ৪৪০ কোটি ডলারে কেনা আরেক প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান এওএলের সঙ্গে একীভূত হবে ইয়াহু।
ইয়াহুর প্রধান নির্বাহী মেরিসা মায়ার বলেন, ইয়াহু এমন একটি প্রতিষ্ঠান, যা সারা বিশ্বকে বদলে দিয়েছে। ভ্যারাইজন এবং এওএলের সঙ্গে মিলে ইয়াহুর সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বেশ কিছুদিন ধরে ধুঁকছিল একসময়ের ইন্টারনেটের বড় প্রতিষ্ঠান ইয়াহু। ইয়াহুর বিনিয়োগকারীরা চাইছিলেন প্রতিষ্ঠানটিকে বিক্রি করে দিতে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইয়াহুকে বিক্রি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এরপর থেকেই চলছিল ক্রেতার খোঁজ।
ইয়াহুর ইন্টারনেট ব্যবসা ভ্যারাইজনের কাছে বিক্রি হলেও এর পেটেন্টগুলো আলাদাভাবে বিক্রি হবে। এ ছাড়া আলিবাবা গ্রুপ ও ইয়াহু জাপানের শেয়ার আলাদা থাকবে।
ইয়াহু বিক্রির সিদ্ধান্ত পাকাপোক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবেন মেরিসা মায়ার। বর্তমানে ইয়াহুর কর্মীসংখ্যা ৮ হাজার ৮০০‍।

গ্রামিনফোন ঈদ অফার এখন ৭৫MB পাচ্ছেন মাত্র ১২ টাকায় মেয়াদ ২ দিন


আপনাদের সবাইকে ঈদ অনেক অনেক শুভচ্ছা জানিয়ে আজকের পোষ্টটা শুরু করতে যাচ্ছি।আশাকরি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি । 🙂
তো কাজের কথায় আশা যাক 🙂
😉 😉 😉 😉 😉 😉 🙂
গ্রামিনফোন ঈদ অফার এখন ৭৫MB পাচ্ছেন মাত্র ১২ টাকায় মেয়াদ ২ দিন
দারুণ ইন্টারনেট অফার! এখন ৭৫MB পাচ্ছেন মাত্র ১২ টাকায় মেয়াদ ২ দিন । ডায়াল *5000*214# প্রযোজ্য।
# পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত অফারটি চলবে 😉
# অফারটি সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং ক্যাম্পেইন চলাকালীন ১০বার পর্যন্ত ক্রয় করা যাবে। 😉
# অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবে না। 😉
# ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল*১২১*১*২# 🙂
# 75Mb ব্যবহার করা যাবে শর্ত প্রযোজ্য। 🙂

ফ্রি ফ্রি বাংলালিংকে~ ৫০ ~এমবি ফ্রি!!!

আপনাদের সাবাই~~ কে সাগ্বতম । আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন এবং~~ আগামিতে যেন সব সময় ভালো থাকেন

Tipsrbd.Com

 এর পক্ষ থেকে এই কামনা~~ রইলো
Banglalink ~ নাম্বার থেকে *১৬৬*৬৬১* ডায়াল ~~করে ফ্রি ~পাবেন ৫০ এমবি। (একবার) একটু অপেক্ষা করবেন পেয়ে যাবেন। 

গুগলের নিজস্ব স্মার্টফোন আসছে শীঘ্রই !



স্মার্টফোনের বাজারে পা রাখতে চলেছে গুগল। আইফোনের মতো মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যার-দুই ক্ষেত্রেই একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে নিজস্ব স্মার্টফোন ব্র্যান্ড বাজারে আনার কথা ভাবছে গুগল।
ইতিমধ্যেই নামকরা কয়েকটি সংস্থার সঙ্গে হ্যান্ডসেট উৎপাদনের বিষয়ে প্রাথমিক কথাবার্তা শুরু করে দিয়েছে সংস্থাটি।
এমনিতেই বিশ্বে বিক্রিত প্রতি ৫টি স্মার্টফোনের মধ্যে চারটিতেই গুগলের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। কিন্তু স্মার্টফোন উৎপাদনে বাজারে শীর্ষে স্যামসাং। অন্যদিকে, আইওএস অপারেটিং সিস্টেম সাপোর্টেড ডিভাইসের ব্যবসায় অ্যাপলের একাধিপত্য।
আর তাই ব্যবসা সম্প্রসারণে শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমই নয়, এবার নিজস্ব স্মার্টফোন আনার পরিকল্পনা করছে গুগল।
এতদিন গুগল স্মার্টফোনের নকশা, বিপণন ও বিক্রির সঙ্গে জড়িয়ে ছিল।
তাদের নেক্সাস ব্র্যান্ডের ডিভাইসগুলি ‘অরিজিনাল ইকুইপমেন্ট মেকার’ বা সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি হয়। জনপ্রিয় নেক্সাস ডিভাইসে অ্যান্ড্রয়েড সফটওয়্যার থেকে শুরু করে যাবতীয় আপডেট সরবরাহ করে গুগল।
এইচটিসি, হুয়াউয়ে ও এলজির মতো ডিভাইস প্রস্তুতকারক সংস্থাগুলির মাধ্যমে নেক্সাস স্মার্টফোন তৈরি করে গুগল। কিন্তু এবার আর অন্য কোনও সংস্থার মাধ্যমে নয়, বরং নিজেই ডিভাইস উৎপাদনে নামছে টেক জায়েন্ট গুগল।
ইউকে টেলিগ্রাফ জানাচ্ছে, চলতি বছরের শেষদিকে স্মার্টফোনগুলির বিক্রি শুরু হয়ে যাবে বিশ্বজুড়ে। এর ফলে গুগল প্লে অ্যাপ, সার্চ ইঞ্জিন ও সফটওয়্যারের উপর আরও বেশি নিয়ন্ত্রণ স্থাপন করতে পারবে গুগল। সংস্থার সিইও সুন্দর পিচাই গত মাসে বলেছিলেন, ফোনের বাজারে আরও বিনিয়োগ করবে গুগল।
পাশাপাশি অবশ্য নেক্সাস ডিভাইসকে ‘সাপোর্ট’ দেওয়াও চলবে।
গত এপ্রিল মাসে ইউরোপীয় কমিশন গুগলের বিরুদ্ধে ব্যবসায় মনোপলি-র অভিযোগ তুলে বলেছিল, অ্যান্ড্রয়েড ও গুগল প্লে-স্টোর ব্যবহার করে গুগল ক্রোম ও গুগল সার্চ ইঞ্জিনকে জোর করে ইউজারদের কাছে ‘পুশ’ করা হচ্ছে।
গুগলের এই নয়া পদক্ষেপ তাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অভিযোগের পাল্লাকে আরও ভারী করে তুলতে পারে।

সংগ্রহিত